ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ-কালিহাতী আইসিটি অফিসের টেকনিশিয়ানের বিরুদ্ধে ঘাটাইলে জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ কালিহাতীতে ভিয়াইল খাল খনন কাজের উদ্বোধন টাঙ্গাইলে মাহমুদুল হাসান কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সভা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের ধাক্কা, ঝরল ভ্যানচালকের প্রাণ বাসাইলে বাংলাদেশ স্কাউটস দিবসে র‌্যালী অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউট দিবসে গোপালপুরে র‍্যালি ও বৃক্ষরোপণ ঘাটাইলে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা টাঙ্গাইলে হুগড়া ইউনিয়নে প্রশাসনিক কর্মকর্তা যোগদান না করায় ভোগান্তি ভাসানী বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা

ঘাটাইলে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ১২:৩৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইলে ৯ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে অত্র মাদ্রাসা শিক্ষক মো. শরীফ হোসেনকে (২৭) গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ।

রোববার (১৬ নভেম্বর) বিকেল ৫টায় ঘাটাইল থানা এলাকায় দায়িত্বরত সেনাবাহিনীর দুটি টহল গাড়ির ফোর্স অফিসার কর্তৃক বলাৎকারী শিক্ষককে মধুপুর থেকে আটক করে ঘাটাইল থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে ভিকটিমের পিতা ঘাটাইল থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শরীফ হোসেন উপজেলার বাইচাইল গ্রামের দাওয়াতুল কুরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। তিনি পাশ^বর্তী মধুপুর উপজেলার পিরোজপুর গ্রামের আমান আলী ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, অত্র মাদ্রাসা শিক্ষক শরীফ হোসেন গতকাল রাতে মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থী সোয়াইদ আল হাসান (০৯) কে বলাৎকার করে বলে স্বীকার করে। সে আরো স্বীকার করে যে, সে ইতিপূর্বেও অত্র মাদ্রাসার অন্যান্য ছাত্রদের বলৎকার করেছে এবং গাজীপুরের একটি মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত থাকা অবস্থায়ও উক্ত কুকর্ম সাধন করেছে। অত্র ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের পিতা ঘাটাইল থানা একটি লিখিত এজাহার দায়ের করেন।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিকটিমের পিতা ঘাটাইল থানা একটি লিখিত এজাহার দায়ের করেছেনে। এ বিষয়ে পুলিশ কর্তৃক গ্রহণপূর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এম.কন্ঠ/ ১৭ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন