ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

টাঙ্গাইলে জেলার বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ১২:৪৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

জাতীয় ক্রিকেটে বয়সভিত্তিক পর্যায়ে সফলতা ধরে রাখার প্রয়াসে টাঙ্গাইল জেলার বয়স ভিত্তিক(অনুর্দ্ধ-১৪,১৬ ও ১৮) ক্রিকেটার বাছাই হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে দিনব্যাপী জেলার বিভিন্ন উপজেলা থেকে তৃণমূল পর্যায়ে ক্রিকেটার বাছাই প্রক্রিয়ার উদ্বোধন করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য নির্বাচনে সদরের এনসিপি মনোনয়ন প্রত্যাশী প্রার্থী মাসুদুর রহমান রাসেল, এডহক কমিটির সদস্য মো. আব্বাস উদ্দিন সরকার, মহিলা ফুটবল কোচ কামরুন্নাহার খান মুন্নী ও আম্পায়ার অরিন্দম পাল লিটন।

২০২৫-২৬ সেশনে অনুর্দ্ধ-১৪, ১৬ ও ১৮ পর্যায়ের ক্রিকেটার বাছাই পর্ব পরিচালনা করেন ঢাকা নর্থ এর বিভাগীয় কোচ মো. জাকির হাসান। সহযোগিতা করেন বিভাগীয় পর্যায়ের সহকারী কোচ ও জেলার সাবেক ক্রিকেট কোচ মো. আরাফাত রহমান, জেলা এডহক কমিটির সদস্য সাবেক ক্রিকেটার ও ক্রিকেট কোচ মো. ইসলাম খান, সাবেক ক্রিকেটার ও ক্রিকেট কোচ খন্দকার রফিক আব্দুল্লাহ রাফেল, সাবেক ক্রিকেটার ও আম্পায়ার নির্মল চন্দ্র ভৌমিক প্রমুখ।

বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় ২০০ জন ক্রিকেটার থেকে বয়সভিত্তিক ৩টি বিভাগে ৫০জন করে ১৫০ জন ক্রিকেটার অন্তভুক্ত হয়েছেন। এর মধ্যে তৃণমূল পর্যায় থেকে নতুন ৩৭ জন ক্রিকেটার রয়েছে।

এম.কন্ঠ/ ১৬ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন