ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আইনজীবী এস এম ফাইজুর রহমানের ইন্তেকাল টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা বাসাইলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুন ও সদস্য সচিব মোস্তফা কালিহাতীতে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপি’র লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৯:৫১:০২ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪

বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপি। শনিবার সকালে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে আনসার ক্যাম্প থেকে শুরু করে শহরের বিভিন্ন দোকান, রিকশাচালক, পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেয় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদস্য সচিব তৌহীদুল ইসলাম বাবু, বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, মহিলাদলের সাধারণ সম্পাদক রক্সি মেহেদী প্রমুখ।

নেতারা অভিযোগ করে বলেন, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সর্বত্র নৈরাজ্য চলছে। সরকার বিরোধী দলের উপর রাজনৈতিক প্রতিহিংসার নির্যাতন চালাচ্ছে। মানুষের বাক স্বাধীনতা নেই।

এম.কন্ঠ/০৯ মার্চ/এম.টি

নিউজটি শেয়ার করুন