ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কালিহাতীতে পিআইও ও ঠিকাদার দ্বন্দ্বে সেতু নির্মাণ কাজ বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী টাঙ্গাইলে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় কেউ পাশ করেনি

মে‌য়েরা লা‌ঞ্চিত হয় তার বিচার হয় না – কাদের সিদ্দিকী

মজলুমের কন্ঠ
প্রকাশ: ০৮:১৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
সখিপুর প্রতিনিধি:
মা-বোনের সম্মানের জন্য আমি রক্ত দিয়েছি। আজকে আমার বোন বঙ্গবন্ধুর কন্যা দেশের প্রধানমন্ত্রী। মেয়েরা লাঞ্ছিত হয়, তার বিচার হয়না ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন কৃষক শ্রমিক জনতালী‌গের সভাপ‌তি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম)।
শুক্রবার (৮ মার্চ) বি‌কে‌লে টাঙ্গাইল সদর উপজেলার তারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত বই উৎসবে বঙ্গবীর এসব কথা ব‌লেন।
বঙ্গবীর কা‌দের সি‌দ্দিকী ব‌লেন, নারীর ওড়না বা শাড়ীর আচলে টাচ করা আমার কাছে হত্যার চেয়ে বড় অপরাধ। এটা আমার কথা, আবেগের কথা। অন্যেরা কিভাবে সেটি আমি জানিনা।
সখীপু‌রে ইউপি চেয়ারম‌্যান কর্তৃক গৃহবধু আত‌্যাচা‌রের ঘটনায় তিনি ব‌লেন, মহিলাকে অত্যাচারে জড়িত মুক্তা চেয়ারম্যানের পক্ষে ও বিষয়টি মিটমাট করতে যত আওয়ামীলীগের লোক আমার কাছে এসেছেন। গত ১৫-২০ বছরেও এত লোক আমার কাছে আসে নাই, ফোন করে নাই। চেয়ারম্যান হলেই কারো বুকে লাথি মারতে পারো, মেয়ের গায়ে হাত দিতে পারো সেটি মেনে নেয়া যায়না।
বই উৎসব অনুষ্ঠানে আরো উপ‌স্থিত ছি‌লেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাজাহন আনছারী, জেলা এডভোকেট বার সমিতির সভাপতি এডভোকেট এ.কে.এম শামিমুল আকতার শামিম, ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান, করটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. খালেকুজ্জামান চৌধুরী প্রমুখ।
বই উৎসবে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত কবিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/০৯ মার্চ/আর.কে

নিউজটি শেয়ার করুন