ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড বিশ্বে মানব জাতির ইতিহাসে ভাসানীর মতো আর নেতা আসবে না কবি আবদুল হাই শিকদার ছয় হাজার শিক্ষার্থী অংশ নিল ক্যামফোর্ড বৃত্তি পরীক্ষায় ঘাটাইলে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক সমাবেশ  নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন কালিহাতীতে নারীর কোমরে মিলল ২০০ গ্রাম হেরোইন টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা গোপালপুরে ইয়াবা নিয়ে ধস্তাধস্তির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

টাঙ্গাইলে জালিয়াতির মামলায় অধ্যক্ষকে জেলহাজতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৩৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

টাঙ্গাইলে মায়ের চেকে স্বাক্ষর দিয়ে অন্যকে প্রদানের মামলায় ছেলে খাইরুল ইসলামকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল সদর থানা আমলী আদালতের ম্যাজিস্ট্রেট সোহেল ম্রং এ আদেশ দেন। অভিযুক্ত খাইরুল ইসলাম তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা টাঙ্গাইল শাখার অধ্যক্ষ।

আদালত সূত্র জানায়, মঙ্গলবার এই মামলার ধার্য তারিখে আসামি খাইরুল ইসলাম আদালতে আত্মসমর্পন করে জামিন চান। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলাউদ্দিন খালিদ তাকে নির্দোষ দাবি করেন। অন্য দিকে বাদি পক্ষের নিয়োজিত আইনজীবী অ্যাডভোকেট ইলিয়াছ হোসেন মনিসহ বিপুল সংখ্যক আইনজীবী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানী শেষে ম্যাজিস্ট্রেট জামিন আবেদন নামঞ্জুর করে আসামি খাইরুল ইসলামকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, টাঙ্গাইল জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট এম এ মালেক আদনানের সাথে ব্যক্তিগত সুসম্পর্ক থাকার সুবাদে আসামি খাইরুল ইসলাম ও তার মা খাদিজা বেগম বিগত ২০২১ সালের ২ এপ্রিল নয় লাখ টাকা হাওলাত নেন। একপর্যায়ে এই টাকা পরিশোধের লক্ষ্যে একই বছর ১৯ মে আসামী খাইরুল ইসলাম তার মায়ের একটি চেকের পাতায় জাল-জালিয়াতির মাধ্যমে নিজেই স্বাক্ষর দিয়ে তা মালেক আদনানকে প্রদান করেন। পরে চেকটি ব্যাংক কর্তৃক ডিজঅনার হলে খাদিজা বেগমের নামে মামলা হয়।

সেই মামলা চলমান অবস্থায় খাদিজা বেগম মারা গেলে মামলাটি স্থগিত হয়ে যায়। সর্বশেষ খাইরুল ইসলাম গত ৩০ জুন পাওনা টাকা ফেরত দিতে অস্বীকার করায় মালেক আদনান বাধ্য হয়ে গত ১৭ অক্টোবর খাইরুল ইসলামের বিরুদ্ধে প্রতারণা ও জাল-জালিয়াতির অভিযোগে আদালতে মামলা করেন। ম্যাজিস্ট্রেট মামলাটি গ্রহণ করে টাঙ্গাইল ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দেন। পরবর্তীতে অভিযোগের সত্যতা পাওয়ায় ডিবি পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করেন।

এম.কন্ঠ/ ২১ অক্টোবর  /এম. টি

নিউজটি শেয়ার করুন