ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই চেষ্টা, যুবকের ১০ বছরের কারাদণ্ড গোপালপুরে বাসর ঘরে বরের মৃত্যু দেশের প্রতিটি ইউনিয়ন ও স্কুলে খেলার মাঠ করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার-মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এলেঙ্গায় আইসক্রিম ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট; ৩০হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে দলবদ্ধ ধর্ষনের দায়ে ২ জনের যাবজ্জীবন টাঙ্গাইলে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা টাঙ্গাইলে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশের মতবিনিময় সভা কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে নারীর অনশন গোপালপুরের জয় হত্যা: ডিমলায় মাটির নিচে মিলল মরদেহ

টাঙ্গাইলে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

মজলুমের কন্ঠ
প্রকাশ: ০৭:০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
নিজস্ব প্রতিবেদক :
কর্তব্যের তরে, করে গেল যারা, আত্মবলিদান প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ পালিত হেয়ছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে টাঙ্গাইল জেলা পুলিশ লাইন্স ড্রিল শ্যাডে আয়োজিত আলোচনা সভায় টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার (বিপিএম) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম, সিভিল সার্জন মো. মিনহাজ উদ্দিন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফউদ্দিন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনছারী, সিআইডি বিশেষ পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন, নৌ পুলিশের বিশেষ পুলিশ সুপার হেলাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএজবি) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সর্কেল) মো.সোহেল রানা প্রমুখ।
আলোচনা সভা শেষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বীর পুলিশ শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করে শোকাহত স্বজনদের হাতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপহার তুলে দেন।
এর আগে সকাল ১০ টায় টাঙ্গাইল জেলা পুলিশ লাইন্সে পুলিশ মেমোরিয়াল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে কর্তব্যরত অবস্থায় শাহাদাত বরণকারী ১০১জন বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় পুলিশ কর্মকর্তা ও কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বীর পুলিশ শহীদদের শোকাহত স্বজনহারা পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/০৯ মার্চ/আর.কে
ট্যাগ :

নিউজটি শেয়ার করুন