ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সখীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু টাঙ্গাইলে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির দোয়া মাহফিল দেশ ও গণ বিরোধী অপশক্তি অচিরেই বালির বাঁধের মতো ভেঙে যাবে-বিরোধী দলীয় হুইপ মধুপুরে ‘গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা’ বিষয়ক খামারি প্রশিক্ষণ ফ্যাসিস্ট সরকার বিগত দিনে বন প্রায় উজাড় করে ফেলেছে-প্রতিমন্ত্রী টুকু ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার সরকার প্রাণিসম্পদের উন্নয়নে কাজ করে যাচ্ছে-ডিজি শাহজামান খান সরকারের সহযোগিতায় প্রান্তিক খামারীদের স্বাবলম্বী করা হচ্ছে-প্রতিমন্ত্রী টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ টাঙ্গাইলে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ সভা

ঘাটাইলে ছেলেকে নকল সরবরাহের অপরাধে শিক্ষক পিতা কারাগারে

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০১:৪০:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ধলাপাড়া ইউনিয়নের চন্দন বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র নকল সরবরাহের অপরাধে এক শিক্ষককে ২ বৎসরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার এ কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান।

দন্ডিত মোহাম্মদ আবু আসলাম (৪৫) উপজেলার উত্তর ধলাপাড়া আব্দুল কদ্দুসের ছেলে। তিনি ধলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস জানান চলতি বছরের ১৪ ফেব্রয়ারী অনুষ্ঠিতব্য, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হওয়ার আগেই সহকারী শিক্ষক মোহাম্মদ আবু আসলাম (৪৫) একটি চক্রের মাধ্যমে প্রশ্ন পত্র পেয়ে যায়। পরে প্রশ্নের উত্তর লিখে মোবাইলে ছেলের জন্য পরীক্ষার হল রমে ভিতরে সরবরাহ করার সময় বিষয়টি নজরে আসে।

এ সময় শিক্ষক কে চ্যালেঞ্জ করে মোবাইল দেখাতে বলা হয়। তার হাতের মোবাইল জব্দ করে হোয়াটসঅ্যাপ খোলার পর পরীক্ষার সমস্ত উত্তর পাওয়া যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনে পরীক্ষায় নকল সরবরাহ অপরাধে তাকে ২ বৎসরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এমন কি এই চক্রের সাথে জ্বড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের জোর তৎপরতা চলছে।

এম.কন্ঠ/০৬ মার্চ/এম.টি

নিউজটি শেয়ার করুন