ঢাকা ১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৯:৩৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

টাঙ্গাইলে পোনা মাছ অবমুক্তকরণ, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুজ্জামান হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ন কবির প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

এর আগে সকাল ১০ টায় ডিসি লেকে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। এ সব কর্মসূচিতে কর্মকর্তা ছাড়াও মৎস্য ব্যবসায়ী, খামারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ১৮  অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন