ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে সাংবাদিক দীনার স্বরণ সভা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:১১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি সাংবাদিক মুহাম্মদ এনামুল হক দীনাকে অশ্রুসিক্ত নয়নে শ্রদ্ধা, ভালোবাসায় সাংবাদিক দীনাকে স্মরণ করা হয়েছে।

শুক্রবার বাদ জুমা টাঙ্গাইল প্রেসক্লাবের কনভেনশন সেন্টারে প্রেসক্লাবের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে স্মৃতিচারণ করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ড. কামরুজ্জামান, অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ ও অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাংবাদিক এনামুল হক দীনার স্ত্রী মোছা. সামিয়ারা , তার বড় ছেলে মো. পলাশ।

দোয়া পরিচালনা করেন টাঙ্গাইল পুরাতন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম আমজাদ হোসেন। এ সময় টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২১ জুন কক্সবাজারে টাঙ্গাইল প্রেসক্লাবের আদন্দ ভ্রমণে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ২২ জুন দুপুরে টাঙ্গাইল শহরের পূর্ব আদালত পাড়া ছাতা মসজিদে এবং বিকেলে কালিহাতী বল্লা এলাকায় নামাজে জানাযা শেষে সেখানে দাফন করা হয়।

এম.কন্ঠ/  ২৮ জুন   /এম. টি

নিউজটি শেয়ার করুন