টাঙ্গাইল পৌরসভার সাবেক কাউন্সিলর তানাকা’র মৃত্যু বার্ষিকী পালিত
টাঙ্গাইল পৌরসভার ৪ নং ওয়ার্ডের (দিঘুলীয়া) সাবেক কাউন্সিলর আনোয়ার সাদাৎ তানাকা’র ৪র্থ মৃত্যু বার্ষিকী শুক্রবার পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের কবর জিয়ারত, দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান খান শামীম, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জিামান সোহেল, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক সৈয়দ হাবিবুল আলম শাথিল, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (ভিপি নুরুল) ও শহর যুবদলের সদস্য সচিব মীর মাজিদুর রহমান সজিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া শুকবার ৫ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সরোয়ার হোসেন সুরুর মৃত্যুতে সারুটিয়া জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন শহর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম রহিজ ও ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরণ মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এম.কন্ঠ/ ২১ জুন /এম. টি






















