টাঙ্গাইলের চরাঞ্চলে টুকুর পক্ষে মতবিনিময় সভা
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী প্রচারণা কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে টাঙ্গাইল সদর থানার ১২নং মাহমুদনগর ইউনিয়নের গোলচত্বর বিএনপি কার্যালয়ে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়।
মাহমুদনগর ইউনিয়ন মহিলাদল আয়োজিত অনুষ্ঠানে অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রশিদেরর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ করিম, সদর থানা যুবদলের আহবায়ক খন্দকার কবিরুজ্জামান কবির, সদস্য সচিব ইকবাল তালুকদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম সোনামিয়া, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাকরম আলি, মহিলা দল নেত্রী রহিমা বেগম প্রমুখ। অনুষ্ঠান শেষে মহিলা কর্মীদের হাতে টুকুর পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন নেতৃবৃন্দরা।
এম.কন্ঠ/ ১৭ জুন /এম. টি






















