ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
গোপালপুরের যমজ দুই ভাইয়ের এইচএসসিতে জিপিএ-৫ টাঙ্গাইলে অভিযুক্ত ধর্ষক বিপ্লবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কালিহাতীতে জাতীয় যুব দিবস উদযাপন গোপালপুরে দুই মাথা, চার হাত-পা নিয়ে শিশুর জন্ম টাঙ্গাইলে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা চেষ্টা, অভিযুক্ত বিপ্লব গ্রেপ্তার এইচএসসি পরীক্ষায় সদরে সৃষ্টি কলেজ অব টাঙ্গাইল প্রথম সেতু’র নির্বাহী পরিচালক প্রয়াত মির্জা সাহাদত হোসেনের জন্মদিন পালিত শতবর্ষ পেরিয়েও প্রাসঙ্গিক “সুলতানা স্বপ্ন”: টাঙ্গাইলে পাঠ প্রতিক্রিয়া ও বই বিতরণ উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন  সাংবাদিক শেখর এর মায়ে’র পরলোকগমন

পরিবেশ রক্ষায় তড়িতের বীজ বোমা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৩৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

পরিবেশ রক্ষায় অভিনব এক উদ্যোগ নিয়েছে টাঙ্গাইলের তরুণ পরিবেশকর্মী ও সংগঠক মুঈদ হাসান তড়িৎ। সামাজিক সংগঠন যুবদের জন্য ফাউন্ডেশনের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়ন করছেন তিনি।

‘বীজ বোমা’ নামের এক বিশেষ প্রযুক্তি ব্যবহার করে তিনি বৃক্ষরোপণের নতুন দিগন্ত উন্মোচন করেছেন। এই বীজ বোমা সাধারণত মাটির ছোট বলের আকারে তৈরি হয়, যার ভেতরে থাকে বীজ, সার ও পুষ্টিকর উপাদান। এগুলো যেকোনো উন্মুক্ত স্থানে ছুড়ে দিলেই বৃষ্টির পর তা থেকে গাছ জন্ম নিতে পারে।

তড়িৎ বলেন, ‘আমাদের চারপাশে অনেক অনাবাদি জমি পড়ে আছে। এই জমিগুলোতে যদি আমরা সহজ পদ্ধতিতে গাছ লাগাতে পারি, তাহলে দ্রুত সবুজায়ন সম্ভব। তাই এই বীজ বোমার ধারণা। যুবদের জন্য ফাউন্ডেশনের মাধ্যমে গ্রামে গ্রামে বীজ বোমা ছড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে।’

এই উদ্যোগের মাধ্যমে স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও পরিবেশ সচেতনতায় অংশগ্রহণের সুযোগ তৈরি হচ্ছে। তারা একত্রিত হয়ে শহরের নানা স্থানে বীজ বোমা ছড়িয়ে দিচ্ছে। এতে যেমন গাছ বাড়ছে, তেমনি পরিবেশ সম্পর্কে তরুণদের সচেতনতাও তৈরি হচ্ছে। পরিবেশবিদ ও সুশীল সমাজ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

পরিবেশকর্মী ডা. মুজিব রহমান বলেন, ‘এটি কম খরচে ও সহজ উপায়ে সবুজায়নের একটি কার্যকর পদ্ধতি। যদি সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো এই প্রকল্পে সহায়তা করে, তাহলে দেশের পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব।’

এছাড়া বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাত্র ১০ টাকায় ফলজ, বনজ ও ওষুধি গাছ বিক্রির উদ্যোগ নিয়েছেন তড়িৎ ও তার সংগঠন। শতাধিক মানুষ পছন্দের গাছ মাত্র ১০ টাকায় ক্রয় করেছেন এ উদ্যোগ থেকে।

তড়িতের এই উদ্যোগগুলো ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকে প্রশংসা করছেন এই অভিনব চিন্তার এবং এটিকে আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। পরিবেশ রক্ষায় এক পা সামনে এগিয়েছে তড়িতের বীজ বোমা এখন সময় সবার এগিয়ে আসার!

এম.কন্ঠ/  ১৫ জুন   /এম. টি

নিউজটি শেয়ার করুন