টাঙ্গাইলে ষান্মাসিক সমন্বয় সভা ও নাইট কেয়ার সেন্টার পরিদর্শন
টাঙ্গাইলে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটির (সেতু) উদ্যোগে নাইট কেয়ার সেন্টার পরিদর্শন ও ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছেন। সোমবার বিকেলে শহরের সেতুর প্রধান কার্যালয়ের সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. ইয়াসির আরাফাত।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটির কার্যকরি পরিষদের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সেভিং মোসেসের এশিয়া রিজোনাল নাইটকেয়ারের পরিচালক মি. ম্যাটনা থানিয়াল, নাইট কেয়ার বাংলাদেশের পরিচালক নাসিমা বেগম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইব্রাহিম।
এতে স্বাগত বক্তব্য রাখেন সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটির নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন ও নাইট কেয়ার প্রকল্প পরিচালক বিকাশ কুমার মিত্র। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেতুর পরিচালক মির্জা সাকিব হোসেন সোহাগ। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ 0৩ জুন /এম.টি


























