সর্বশেষ
ঘাটাইলে সেচ পাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ গরুর মৃত্যু
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সেচ পাম্পের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ গরুর মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) দুপুর ২ টায় উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কালিয়াগ্রাম চরাক্ষেতে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম ও স্থানীয়রা জানায়, সোমবার উপজেলার কালিয়াগ্রাম চরাক্ষেতে আলম খানের সেচ পাম্পের বিদ্যুতের তারে একটি গাছের ডাল ভেঙ্গে পরে। পরে সেখানে ৬টি গরু ঘাস খাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে মারা যায়।
সেচ পাম্পের মালিক আলম খান জানান , সেচ পাম্পের বিদ্যুতের তার বাঁশের খুঁটিতে টানানো ছিল। সকালে বাতাসে বাগান থেকে গাছের একটি ডাল ভেঙ্গে তারের উপর পরলে সেখানে ঘাস খাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে তার ৩টি গরুসহ মোট ৬টি গরু মারা যায়।
এম.কন্ঠ/ 0৩ জুন /এম.টি


















