ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নবনিযুক্ত বিসিবি সভাপতি বুলবুলের শুভকামনায় স্বদেশী সংঘে দোয়া মাহফিল

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ০৩:৫৩:০১ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নবনিযুক্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের শুভকামনায় তার সাবেক ক্লাব টাঙ্গাইলের প্রগতিশীল স্বদেশী সংঘ ক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে ছয়আনী পুকুরপাড়ে ছয়আনীপাঁচআনী বাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক আহসান খান আছুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ১৯৬২সালে প্রতিষ্ঠিত প্রগতিশীল স্বদেশী ক্লাবের সাবেক অতিথি ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুলের সর্ম্পকে আলোচনা করেন সৈয়দ শামসুজ্জামান যুবরাজ, সাবেক কমিশনার হাসিম তালুকদার, ক্রিকেট কোচ অরন্দিম পাল লিটন ও ইসলাম খান, দীপক সাহা, শাহীন আহমেদ, খন্দকার ফারুক আহমেদ উজ্জল, প্রদীপ কর্মকার এবং প্রগতিশীল স্বদেশী সংঘের খেলোয়াড়বৃন্দ।

উল্লেখ্য নবনিযুক্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ১৯৯৫, ৯৬ ও ৯৭ সালে টাঙ্গাইল প্রথম বিভাগ ক্রিকেট লীগে প্রগতিশীল স্বদেশীর সংঘের অতিথি ক্রিকেটার হিসেবে অংশগ্রহন করে চ্যাম্পিয়নশীপ অর্জন করেন।

এম.কন্ঠ/  0১ জুন   /এম.টি

নিউজটি শেয়ার করুন