ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

ঘাটাইলে দিগড় ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৩:০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ভিজিএফ চাল টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দিগড় ইউনিয়নে অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) উপজেলার দিগর ইউনিয়নে ১৮৫৭ জনকে ১০ কেজি করে হতদরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চাল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে চাল বিতরন করা হবে।

চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও দিগর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মাজহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক ।

দিগড় ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. জিয়াউর রহমান (পারভেজ) বলেন, সরকারের এই সহায়তা প্রকৃতপক্ষে দরিদ্র মানুষের জন্য একটি বড় সহায়তা। আমরা সঠিক উপকারভোগীদের কাছে এই চাল পৌঁছেদিতে সক্ষম হয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ জানান, হতদরিদ্র মানুষ যাতে পবিত্র ঈদুল আজহা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করতে পারে সেজন্য প্রতিবারের মতো এবারও সরকার ভিজিএফের চাল বরাদ্দ দিয়েছেন। এসব চাল বিতরণে যাতে কোন অনিয়ম না হয় সেজন্য উপজেলা প্রশাসনের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউপি সদস্যগণ, গ্রাম পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পুরো কার্যক্রম শান্তিপূর্ণভাবে ও স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন হয়।

এম.কন্ঠ/  ২৯ মে   /এম.টি

নিউজটি শেয়ার করুন