ঘাটাইলে মাটি কাটার দায়ে দুই জনকে কারাদন্ড
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জমির শ্রেণী পরিবর্তন করে মাটি বিক্রির দায়ে একজনকে একমাস ও অন্যজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার (১৮ মে) রাত ১১টায় উপজেলার দিঘর ইউনিয়নের আলু পাকুটিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. লাল মাহমুদ (৫৬) ও চালক মোঃ জয়নাল (২৫) । এ সময় মাটি পরিবহন করার দায়ে (ফরিদপুর মেট্রো-ড-১১-০১৬০) এবং (ঢাকা মেট্রো ড-১১-৬৯৬৬) দুটি ট্রাক রাষ্ট্রের নামে বায়োজাপ্ত করা হয় । দুটি এস্কেভেটরের (ভেকু) থেকে দুটি ব্যাটারী জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ জানান, উপজেলা দিঘর ইউনিয়নে মো. লাল মাহুমুদ ও জয়নাল নিয়মনীতির তোয়াক্কা না করে কৃষি জমি থেকে মাটি কেটে অন্যত্র বিক্রি করছেন। এ বিষয়টি উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তাদের কারাদন্ড প্রদান করেন। কোথাও অবৈধ ভাবে মাটি কাটা হয় তাহলে তাদের প্রচলিত আইনে শাস্তি প্রদান করা হবে।
এম.কন্ঠ/ ১৯ মে /এম.টি


















