ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

ঘাটাইলে মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:২৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইলে বেপরোয়া চালক ও হেলমেট না পড়ে মোটর সাইকেল চালনা করার অপরাধে সর্বমোট ২৩ টি মামলায় ২০৫০০ টাকা জরিমানা দন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার উপজেলার পেচার আটা মোর, মাস্টারবাড়ী মোড় ও জিবিজি কলেজ মোর এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ। অভিযান পরিচালনায় সেনাবাহিনী ও ঘাটাইল থানা পুলিশ সহায়তা করেন।

জানা গেছে, উপজেলার বেপরোয়া চালক ও হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের সচেতন ও হেলমেট পরিধারে জন্য গত ১৫ দিন যাবৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ঘাটাইল এর ফেসবুক আইডিতে সতর্কতামূলক বার্তা পোস্ট করে আসছেন। এতে অনেকেই হেলমেট ক্রয় এবং পরিধান করা শুরু করেছে। সেই পূর্ব ঘোষনা অনুযায়ী বেপরোয়া চালক ও হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে সর্বমোট ২৩ টি মামলায় ২০৫০০ টাকা জরিমানা দন্ড প্রদান করা হয়। এ সময় হেলমেট পরিহিত সকল চালককে ফুল দিয়ে বরণ করা হয় এবং জনসচেতনতার উদ্দেশ্যে লিফলেট বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ জানান, হেলমেট পরিহিত সকল চালককে ফুল দিয়ে বরণ করা হয়েছে। বেপরোয়া চালক ও হেলমেট না পড়ে মোটর সাইকেল চালনা করার অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী সর্বমোট ২৩ টি মামলায় ২০৫০০ টাকা জরিমানা দন্ড প্রদান করা হয়েছে। শীঘ্রই ট্রাফিক সাইন শিখতে আগ্রহীদের নিয়ে মোবাইল ট্রাফিক স্কুল চালু করা হবে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এম.কন্ঠ/  ১৫ মে   /এম.টি

নিউজটি শেয়ার করুন