ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাটাইলে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৩:৩৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলায় বিষধর সাপের কামড়ে আখিঁ(১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) দিবাগত রাত ১টায় উপজেলার দেওপাড়া ইউনিয়নের যুগিয়া টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আখিঁ উপজেলার দেওপাড়া ইউনিয়নের কালিকাপুর উত্তর পাড়া গ্রামের আয়েজ উদ্দিন এর মেয়ে। আখিঁর বাবা প্রবাসে থাকেন এবং সে তার মাকে নিয়ে পার্শ্ববর্তী যুগিয়া টেঙ্গর এলাকায় নতুন বাড়িতে থাকতেন। আখিঁ দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিলেন। তার রোল নম্বর ছিলো এক।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, আখিঁ মেধাবী ছাত্রী ছিলো। গতকাল রাতে আখিঁ পড়তে বসে। এসময় পড়ার টেবিলে নিচে একটি বিষধর সাপ আখিঁর পায়ে কামড় দিলে সে ব্যাথা অনুভব করে। পরে রাতেই তাকে কালিহাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয় পরে তার অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আখিঁর মৃত্যু হয়।

স্থানীয় চার নম্বর ইউপি সদস্য ইব্রাহিম মিয়া জানান, আখিঁর পায়ে সাপের কামড়ের চিহ্ন ছিল। বিষধর সাপের কামড়েই আখিঁর মৃত্যু হয়েছে।

এম.কন্ঠ/  ১০ মে   /এম.টি

নিউজটি শেয়ার করুন