ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

গাজায় গণহত্যার প্রতিবাদে ঘাটাইলে বিক্ষোভ

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৩:১১:০০ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বর হামলা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইল বিক্ষোভ করেছে সাধারণ জনগণ।

সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় ঘাটাইল উপজেলার বিজয় ৭১ চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে নানা শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি বিজয় ৭১ চত্বর থেকে শুরু হয়ে ঘাটাইল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আশরাফ বিন সাঈদ, ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মুফতি ইমরান হোসাইন, সামিউল ইসলাম প্রান্ত, শাহনুর ইসলাম সাজ্জাদ, তানভীর, লিয়াফ প্রান্ত, সৌমিক আকন্দ, রিজাউল রুদ্র, হাসনাত, রিদুয়ান ইসলাম প্রমুখ।

এ সময় তারা বলেন ইসরায়েল যেভাবে নিরীহ নারী-শিশুকে নির্বিচারে গণহত্যা করছে তা সরাসরি মানবতার বিরুদ্ধে অপরাধ। তারা জাতিসংঘ ওআইসি এবং অন্যান্য মানবাধিকার সংস্থাগুলোর কাছে দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেন। সমাবেশ শেষে গাজায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এম.কন্ঠ/  ০৭ এপ্রিল  /এম.টি

নিউজটি শেয়ার করুন