ঘাটাইলে আমাদের বাংলা যুব সংঘের ইফতার ও দোয়া মাহফিল
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুর আমাদের বাংলা যুব সংঘের ১৪তম ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) উপজেলার হামিদপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গণে হামিদপুর আমাদের বাংলা যুব সংঘ এবং সংগঠনের প্রবাসী ও সাধারণ সদস্যদের সৌজন্যে ১৪ তম ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সহ সভাপতি ও স্থানীয় ৭নং দিগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী বদিউর রহমান টিটু, হামিদপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার সহকারি অধ্যাপক খন্দকার বিল্লাল হোসেন পলাশ, ইউপি সদস্য শাহালম বাদশা, শ্রমিক নেতা আরিফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম, মোতালেব হোসেন, সংগঠনের সভাপতি মো. আল আমিন ও প্রতিষ্ঠাতা আব্দুর রহমান রনি প্রমুখ।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও ফার্মাসিস্ট সোহানুর রহমান প্রিন্সের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক সাকিব হোসেনসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ ও এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ।
এ সময় হামিদপুর মাদরাসা ও সামাজিক জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা মোঃ তরিকুল ইসলাম দোয়া মাহফিল পরিচালনা করেন ।
এম.কন্ঠ/ ২১ মার্চ /এম.টি



























