ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

ঘাটাইলে অবৈধ ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:৪৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জামুরিয়া ইউনিয়নে ছারপত্র বিহীন অবৈধ ভাবে গড়ে উঠা ৩টি ইট ভাটার মালিক কে ৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার( ভূমি) সাবরিন আক্তার এবং জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সজিব কুমার ঘোষ ।

সোমবার (১০মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, উপজেলা জামুরিয়া ইউনিয়নে দির্ঘদিন যাবৎ ইটভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন তোয়াক্কা না করে ইট তৈরী ও ইট পোড়ানো হচ্ছে ।

বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে নন্দনগাতী মেসার্স এশিয়া ব্রিকসকে ৩ লাখ টাকা, মেসার্স এস কে ব্রিকসকে ৩ লাখ টাকা ও মেসার্স এসআর ব্রিকসকে ২ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন। এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মী সহ আইন শৃংখলা বাহিনী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাবরিন আক্তার প্রেস রিলিজে জানান, পরিবেশ সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

এম.কন্ঠ/ ১০ মার্চ  /এম.টি

নিউজটি শেয়ার করুন