ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
গোপালপুরের যমজ দুই ভাইয়ের এইচএসসিতে জিপিএ-৫ টাঙ্গাইলে অভিযুক্ত ধর্ষক বিপ্লবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কালিহাতীতে জাতীয় যুব দিবস উদযাপন গোপালপুরে দুই মাথা, চার হাত-পা নিয়ে শিশুর জন্ম টাঙ্গাইলে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা চেষ্টা, অভিযুক্ত বিপ্লব গ্রেপ্তার এইচএসসি পরীক্ষায় সদরে সৃষ্টি কলেজ অব টাঙ্গাইল প্রথম সেতু’র নির্বাহী পরিচালক প্রয়াত মির্জা সাহাদত হোসেনের জন্মদিন পালিত শতবর্ষ পেরিয়েও প্রাসঙ্গিক “সুলতানা স্বপ্ন”: টাঙ্গাইলে পাঠ প্রতিক্রিয়া ও বই বিতরণ উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন  সাংবাদিক শেখর এর মায়ে’র পরলোকগমন

টাঙ্গাইলে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১০:৩৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

দেশজুড়ে অব্যাহতভাবে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের শাস্তির দাবিতে টাঙ্গাইলে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এছাড়াও শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

সোমবার সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারেরর সামনে সমবেত হয়ে অবস্থান কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচিতে উপস্থিত সমাজকর্মী মুঈদ হাসান তড়িৎ, শিক্ষার্থী তাওহীদা ইসলাম স্বপ্নীল, প্রেমা সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, আমাদের ঘর থেকে সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সারা দেশ, মহাসড়কে যানবাহন কোথাও মা বোনেরা নিরাপদ নয়। রোববারের তথ্য অনুযায়ী ২৪ ঘন্টায় ১৭ জন ধর্ষণের শিকার হয়েছেন। জুলাই আগস্টের অভ্যুত্থানে ফলে যে স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের দায়িত্বে রয়েছেন, তার কার্যক্রমও সন্তোষজনক নয়। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা।

তারা আরও বলেন, যৌথবাহিনীর তেমন তৎপড়তা চোখে পড়েনি। তারা ধর্ষণ ও ধর্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেশটা আরও শান্ত হবে। এছাড়াও তাদের অন্যায়, অনিয়ম, চুরি, ছিনতাই ও ডাকাতিরোধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

এম.কন্ঠ/২৪ ফেব্রুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন