ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

ঘাটাইল ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুল হক সম্পাদক শহিদুল

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:৪৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইল ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদের ত্রি বার্ষিকী নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার ( ২২ ফ্রেব্রুয়ারি) সকাল ৮ টা থেকে সমিতির নিজ কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৬১২ জন। নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচনী কর্তৃপক্ষ কঠোর নজরদারি রেখেছে।

রাত ১টায় প্রধান নির্বাচন কমিশনার মো.খলিলুর রহমান মিয়া ফলাফল ঘোষণা করেন। মো. ফজলুল হক তালুকদার সভাপতি এবং মো. শহিদুল ইসলাম ভূইয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মেহেদী হাসান পারভেজ, মো আল আমীন খান, মো. খোকন খান, যুগ্ম সম্পাদক, মোঃ মাহমুদুর রহমান মাসুম, কোষাধক্ষ্য মো. মহসীন খান, ক্রীড়া সম্পাদক ইয়ামিন হাসান ( বিনা প্রতিদ্বন্দ্বিতায়), নাট্য ও প্রমোদ সম্পদক মো. আনিসুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক মো. আঃ রহিম, প্রচার সম্পাদক মো. আব্বাস আলী তালুকদার ও দপ্তর সম্পাদক মো. শাহাদাত হোসেন শুভ।

নবনির্বাচিত কমিটি ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তারা বাজার ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং ব্যবসায়ীদের উন্নয়নের জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

এম.কন্ঠ/২৩ ফেব্রুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন