ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইলে দ্রুতগতির একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (২১) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তারই বন্ধু মোটরসাইকেল আরোহী শাহীন(২০) গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলার আঠারোদানা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার দিঘর ইউনিয়নের আঠারোদানা এলাকার আব্দুল মালেক এর ছেলে সাইফুল ইসলাম। নিহত সাইফুল কালিহাতী শাহজান সিরাজ কলেজের ছাত্র ছিলেন। এ ঘটনায় একই এলাকার পূর্বপাড়া গ্রামের হামীম এর ছেলে শাহীনুর গুরুতর আহত হয়েছেন ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকালে দুই বন্ধ চাচাত ভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। এ সময় বাড়ির সাথেই টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে অঙ্গাত একটি ঢাকাগামী বিনিময় বাসের সাথে মোটরসাইকেটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের পেছনে থাকা সাইফুল মাথা থেতলে নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী শাহীনকে স্থানীয়রা উদ্ধারকরে কালিহাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেছে। তারও ডান হাত ভেঙে গেছে এবং মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেলকের সাথে অঙ্গাত একটি বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন । এ ঘটনায় আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

এম.কন্ঠ/ ০৫ জানুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন