ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাটাইলে চলছে ফসলি জমি ও পাহাড়ী লাল মাটি কাটার ধুম

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:২১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পাহাড়ী অঞ্চলে রাতের আঁধারে এক যোগে চলছে ফসলি জমি ও লাল মাটি খেকোদের নির্মম তান্ডব। ফলে ধ্বংস হয়ে যাচ্ছে পাহাড় ও ফসলি জমি, হুমকির মুখে পরছে জীববৈচিত্র্য।

ঘাটাইল উপজেলার পুর্বে এক তৃতীয়াংশ জুড়ে রয়েছে বিশাল পাহাড়ি বনাঞ্চল। সরেজমিনে দেখা যায়, রাতের আঁধারে মাটি খেকোরা এক্সকাভেটর (বেকু) দিয়ে পাহাড়ি লাল মাটি ও ফসলি জমি কেটে বাড়ি ঘর নির্মান থেকে শুরু করে ইট ভাটায় ব্যবহৃত হচ্ছে এ মাটি।

প্রশাসনের নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রভাবশালীদের ছত্র ছায়ায় কিছু অসাধু মাটিখেকো ব্যবসায়ীরা ভেকু দিয়ে সন্ধানপুর ইউনিয়নে ফকিরবাড়ি, গিলাবড়ি, ধলাপাড়া বড় মেধা গ্রাম, হরিনাচালা, রসুলপুর ইউনিয়নে ঘোড়ার টেকি, দেওপাড়া ইউনিয়নের, সংগ্রামপুর ইউনিয়নে কাউটেনগর, কামারচার, বোয়ালীচালাসহ বিভিন্ন পয়েন্টে প্রায় প্রতিরাতেই চলছে এ তান্ডব। মাটি খেকোরা ১০-১৫ ফুট গর্ত করে মাটি কেটে নিয়ে যাচ্ছে, ট্রাক দিয়ে মাটি নেওয়ার সময় গ্রামীন জন পথ এবং পাকা রাস্তা ভেঙ্গে যাচ্ছে, রাস্তার ধুলায় পাশে থাকা ফসলের মধ্যে প্রলেপ পড়ে যায়, শুধু তাই নয় ধুলা ঢুকে যাচ্ছে দোকান পাঠ বসত বাড়ির ঘরের ভেতর। এতে অনেকে শর্দি কাশি শ্বাসকষ্টে ভূগছে। ফলে রাস্তা ঘাটে খানা খন্দের সৃষ্টি হয় চলাচলের অযোগ্য হয়ে পড়ছে গ্রামীন রাস্তা। যার কারনে দুর্ভোগ প্রহাতে হচ্ছে এলাকাবাসীর।

এ বিষয়ে ঘাটাইল ধলাপাড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ওয়াদুদুর রহমান জানান, কোথাও লাল মাটি কাটা হচ্ছে শোনার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাটি খেকোদের বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে।

এম.কন্ঠ/ ৩১ ডিসেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন