টাঙ্গাইলে ৫ ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলে অবৈধ কসমেটিক মজুদ ও বিক্রির অপরাধে ৫ ব্যবসায়ীকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে শহরের ক্যাপসুল মার্কেটে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত ও মো. মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। গাজীপুর বিএসটিআই এর ফিল্ড অফিসার মো. রিয়াজুল মোল্লাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ দিন যাবত ক্যাপসুলসহ আশে পাশের ব্যবসায়ীর ঢাকা চক বাজার থেকে নিম্নমানের মানহীন সাবান, তেল, স্নো, ক্রীমসহ বিভিন্ন প্রসাধনী বেশি দামে বিক্রি করে ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছে।
ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত জানান, শহরের ক্যাপসুল মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় মদীনা স্টোরের মালিক মামুনুর রহমান, বিনিময় স্টোরের মালিক জয়দেব সাহা, অপূর্ব কসমেটিকসের মালিক শামীম খান, নাবিলা স্টোরের মালিক নাসির মিয়া ও অপরূপার মালিক সুনীল কুমাার পালের দোকানে অবৈধ কসমেটিক মজুদ ও বিক্রির অপরাধে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী তাদের অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও বিপুল পরিমাণ স্নো, ক্রীম, তেলসহ বিভিন্ন প্রসাধনী বিনষ্ট করা হয়।
এম.কন্ঠ/ ২৪ ডিসেম্বর /এম.টি

























