ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বাস ও সিএনজি চা‌লিত অটো‌রিকশার সংঘর্ষে দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:৪২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সিএনজির চালকসহ দুইজন নিহত হয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধ‌ু সেতু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার কালিহাতী উপজেলা পাথালিয়া এলাকার সোহরাব হোসেন (৫৫) ও সদর উপজেলার করটিয়া এলাকার সুনিল পালের ছেলে প্রদীপ পাল (৪০)। নিহত সোহরাব সিএনজি চালক ছি‌লেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সিএনজি চালিত অটোরিকশা‌টি মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় সড়ক পাড় হওয়ার সময় উত্তরবঙ্গগামী একটি দ্রুতগ‌তির এক‌টি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। প‌রে স্থানীয়রা সিএনজির চালক ও ওই যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক সোহরাব হোসেনকে মৃত ঘোষনা করেন। এছাড়া আহত প্রদীপ পালকে উন্নত চিকিৎসার জন‌্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার ক‌রে। প‌রে তা‌কে ঢাকায় নেয়ার প‌থে তার মৃত‌্যু হ‌য়ে‌ছে।

মহাসড়‌কের এলেঙ্গা হাইওয়ে পু‌লিশ ফা‌ড়ির সার্জেন্ট সৈকত হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে সিএনজিটি উদ্ধার করা হয়। নিহত দুইজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম.কন্ঠ/ ২১ ডিসেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন