ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জেএফএ নারী ফুটবলে রংপুর চ্যাম্পিয়ন টাঙ্গাইল রানার্সআপ টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা বাসাইলে যমজ দুই ভাইয়ের সাফল্য অর্জন কালিহাতীতে ক্লিনিকে প্রশাসন-স্বাস্থ্য বিভাগের অভিযান টাঙ্গাইলে আনসারের ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শুরু টাঙ্গাইল আদালতে পিপি-জিপিসহ ১০১ আইন কর্মকর্তা নিয়োগ মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

ঘাটাইলে পাহাড়ি লাল মাটি কাটার দায়ে একজনের জেল

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:৩২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পাহাড়ি লাল মাটি কাটার দায়ে ফারুক হোসেন(৪০) নামে এক যুবককে একমাসের জেল প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গৌরিশ্বর মৌজায় পাহাড়ি লাল মাটি কাটার দায়ে এ কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস। আটক ফারুক উপজেলার গৌরিশ্বর গ্রামের বেলাল হোসেন এর ছেলে।

জানা গেছে, উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গৌরিশ্বর মৌজায় ফকির বাড়ি নিয়মনীতির তোয়াক্কা না করে বনবিভাগের জায়গার মাটি কেটে আসছেন। এমন কি প্রশাসনকে নানা ভাবে কটুক্তি করেন তিনি। পরে বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে তাকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানান, পাহাড়ের লালমাটি কাটার দায়ে তাকে একমাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এম.কন্ঠ/ ১৪ ডিসেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন