ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে নববধূর মৃত্যু নিয়ে রহস্য, স্বজনদের দাবি হত্যা জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন টাঙ্গাইল পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীরা গোপালপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ কালিহাতীতে অসুস্থ গরু জবাইয়ের চেষ্টা, ৩ ব্যবসায়ীকে জরিমানা বাসাইলে উন্নত জাতের বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ঘাটাইলে আনেহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯টি স্কুলের ক্রিড়া প্রতিযোগীতা টাঙ্গাইলে কুরবানির জন্য ২ লাখ ৩৩ হাজার পশু প্রস্তুত বাসাইলে কৃষক হত্যা মামলার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন নাগরপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৪ জনের কারাদণ্ড টাঙ্গাইলে ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালন

টাঙ্গাইলে জেলা পর্যায়ে ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:১৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

“শব্দ শিখুন, ভাষা শিখুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে সকালে শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে টাঙ্গাইলের ছয়টি উপজেলার ৩০ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।

প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্চয় কুমার মোহন্ত।

গুড নেইবারস বাংলাদেশের এডমিন এফেয়ার ইউনিটের হেড বার্টিন গোমেজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশের পার্টনারশীপ ডেভেলপমেন্ট ইউনিটের হেড অখিল বারই।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কমকর্তা রেবেকা সুলতানা, গুড নেইবারস বাংলাদেশের ইস্টার্ন এরিয়া ম্যানেজার কর্নেল কোস্টা, সখীপুর সিডিপি’র ম্যানেজার মো. সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঘাটাইল সিডিপি’র ম্যানেজার শারমিন নাসরিন। পরে মেধা তালিকায় সেরা ১০ জন ওয়ার্ড মাস্টারকে ক্রেস্ট ও পুরস্কার প্রধান করে অতিথিবৃন্দ।

উল্লেখ, এ প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে জেলার ছয়টি উপজেলা- সখীপুর, বাসাইল, মির্জাপুর, ঘাটাইল, গোপালপুর ও কালিহাতীর ১২৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির প্রায় তিন হাজার শিক্ষার্থী এ ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। এরমধ্যে দ্বিতীয় রাউন্ডে ১০২ টি প্রতিষ্ঠানের ৩০৬ জন এবং তৃতীয় রাউন্ডে ১৯ টি বিদ্যালয় থেকে ৩০ জন অংশগ্রহন করেন। আগামী ১৮ ডিসেম্বর সেরা এই ১০জন শিক্ষার্থীদের নিয়ে ন্যাশনাল পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।

এম.কন্ঠ/ ১২ ডিসেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন