ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত টাঙ্গাইলে বৃষ্টি অপেক্ষা করে ফোরটি ফুটবলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গোপালপুরে মাদ্রাসা সুপারকে হত্যার অভিযোগ ঘাটাইলে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেফতার দুই প্রাণিসম্পদ দেশে আমিষের চাহিদা পূরণ করছে-ডা. বেগম শামসুন্নাহার আহম্মদ গোপালপুরে যাত্রীর বিরুদ্ধে ইজিবাইক চালককে গলাটিপে হত্যার অভিযোগ টস ভাগ্যে বিজয়ী হয়ে বিন্দুবাসিনী স্কুল চ্যাম্পিয়ন ঘাটাইলে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধান নষ্ট, বন্ধ করে দেওয়া হলো ভাটা

টাঙ্গাইলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৭:২৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ক্ষুদ্র অর্পণ ফাউন্ডেশন। শনিবার (৭ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে প্রায় অর্ধশতাধিক অসহায় মানুষের মাঝে এসব বস্ত্র বিতরণ করা হয়।

কম্বল নিতে আসা আমেনা বেগম নামে এক নারী বলেন, শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। ঠান্ডায় খুব কষ্ট হয়। কম্বল পেয়ে ভালো লাগছে। আর ঠান্ডায় কাঁপতে হবে না।

ক্ষুদ্র অর্পণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা তাহমিদ ইসলাম সাম্য বলেন,টাঙ্গাইলে হঠাৎ করেই শীতের প্রকোপ বেড়ে গিয়েছে,যার ফলে রাস্তায় থাকা দরিদ্র এবং অসহায় লোকেদের কষ্টের সীমা নেই, তারা খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছে, আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। আগামীতেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের কষ্ট লাঘবে দেশের বিভিন্ন স্থানে এই শীত বস্ত্র দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে ক্ষুদ্র অর্পণ ফাউন্ডেশন।

সাইদুর রহমান ফাহাদ বলেন, বাংলাশের ২০ কোটি জনসংখ্যার মধ্যে ১৮.৭ শতাংশ জনসংখ্যা রয়েছে যারা দারিদ্র সীমার নিচে বাস করে।শীতকাল বাংলাদেশে এইসব দরিদ্র মানুষের জন্য কঠিন সময়, বিশেষত যারা পথশিশু, দিনমজুর,গৃহহীন যারা বিভিন্ন স্টেশনে,রাস্তায় বসবাস করছেন। শীতের তীব্রতা তাদের জীবনে নানা সমস্যা সৃষ্টি করে, যেমন শ্বাসকষ্ট, ঠাণ্ডাজনিত অসুখ, এমনকি জীবনসংকটও হতে পারে। এই কারণে, আমরা আজ এখানে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের সকলের দায়িত্ব, একে অপরের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করা। আমি আশা করি, এই উদ্যোগ অন্যদের জন্য উদাহরণ হয়ে উঠবে এবং সবাই মিলিতভাবে শীতের সময়েও দরিদ্রদের পাশে থাকবে।

এম.কন্ঠ/ ০৯ ডিসেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন