ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
মায়ের পাশে সমাহিত সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেনের ইন্তেকাল টাঙ্গাইলের পিটিসিতে ২৩তম ব্যাচের বিভাগীয় ক্যাডেটদের প্রশিক্ষণ ঘাটাইলে স্যান্ডেলের ভিতর থেকে সাড়ে ৮ লাখ টাকার হেরোইন উদ্ধার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেডিকেল রোবোটিকসে কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশ প্রেক্ষাপট শীর্ষক সেমিনার গোপালপুরে বিসিডিএস এর শাখা সম্মেলন অনুষ্ঠিত বাসাইলে এলপিজি গ্যাসের দাম বেশি রাখায় ৪ হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮ টাঙ্গাইলে পৃথক অভিযানে ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব মির্জাপুরে ২ ইটভাটা মালিককে ৬ লাখ টাকা জরিমানা

বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের টাঙ্গাইল জেলা শাখা কমিটির পরিচিতি সভা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:০০:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের টাঙ্গাইল জেলা শাখার নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শহরের পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়ামের সদস্য এ কে এম আব্দুল আওয়াল।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বাকশিস নেতা মিজানুর রহমান আখুন্দ, জেলা বাকশিস সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মন্ডল, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আব্দুল আলীম, বাংলাদেশ শিক্ষক সমিতির টাঙ্গাইল জেলা শাখার নেতা আব্দুল কাদের প্রমুখ।

সভায় বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের টাঙ্গাইল জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির টাঙ্গাইল জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, তিন মাস পূর্বে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজে বর্ণাঢ্য সম্মেলনের মাধ্যমে টাঙ্গাইল জেলা শাখার কমিটি ঘোষণা করেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি সেলিম ভূঁইয়া। সভায় সদস্যপ্রতি ত্রৈমাসিক৩০০ (তিনশত) টাকা করে চাঁদা নির্ধারন করা হয় এবং পিকনিকে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

এম.কন্ঠ/ ০৭ ডিসেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন