ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর সদস্যরাই মুল ভূমিকা পালন করবে:মহা-পরিচালক মায়ের পাশে সমাহিত সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেনের ইন্তেকাল টাঙ্গাইলের পিটিসিতে ২৩তম ব্যাচের বিভাগীয় ক্যাডেটদের প্রশিক্ষণ ঘাটাইলে স্যান্ডেলের ভিতর থেকে সাড়ে ৮ লাখ টাকার হেরোইন উদ্ধার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেডিকেল রোবোটিকসে কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশ প্রেক্ষাপট শীর্ষক সেমিনার গোপালপুরে বিসিডিএস এর শাখা সম্মেলন অনুষ্ঠিত বাসাইলে এলপিজি গ্যাসের দাম বেশি রাখায় ৪ হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮ টাঙ্গাইলে পৃথক অভিযানে ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে টাঙ্গাইলে স্মরণসভা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৫১:৩২ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যত্থানে আহত ও শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার দুপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফ হক। স্মরণ সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, স্থানীয় সরকারের উপপরিচালক শিহাব রায়হান, সেনাবাহিনীর ক্যাপটেন আহনাফ রিদুয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, টাঙ্গাইল মেডিকেলের পরিচালক মো. আব্দুল কুদ্দুস, শহিদ মারুফের মা মোছা. মোর্শেদা খাতুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নবাব আলী, আহত শাহেদ মিয়া, কাওছার হোসাইন প্রমুখ।

বক্তরা বলেন, জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ২০৬ জন আহত হয়েছে। এছাড়াও টাঙ্গাইল ও দেশের বিভিন্ন এলাকায় ৯ জন নিহত হয়েছেন। এ সব ঘটনায় মামলা হলেও অনেক আসামী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এতে আন্দোলনকারী ছাত্র-জনতা অনেকেই হুমকির মুখে রয়েছে। সভায় শহিদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া আহত ছাত্র-জনতা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ৩০ নভেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন