ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃত কৃষকের হাতেই কৃষক কার্ড দিয়েছেন টাঙ্গাইলে বৈশাখী মেলার উদ্বোধন টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ

টাঙ্গাইলে সাইফুল হত্যাকারীদের বিচারের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আইনজীবীরা।

বৃহস্পতিবার সকালে জেলা অ্যাডভোকেট বার সমিতির উদ্যোগে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তিন মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে আইনজীবীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা অ্যাডভোকট বার সমিতির সভাপতি একে এম শামীমুল আক্তার শামীম, পিপি মো. শফিকুল ইসলাম রিপন, বার সমিতির সাধারণ শাহানশাহ সিদ্দিকী মিন্টু প্রমুখ।

বক্তারা বলেন, হত্যাকারীরা যে ঘটনা ঘটিয়েছে এই ধরনের ঘটনা বাংলাদেশের জন্য অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা। এটি রাষ্ট্রদোহিতার শামিল। একটি গণ-অভ্যুত্থানের পর যখন আইনের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করা হয়, সংস্কারের চেষ্টা চলছে, ঠিক এমন সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীর ওপর এমন ন্যক্কারজনক হামলা এবং হত্যা করা গণ-অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক।

তারা আরও বলেন, ইসকনের ইন্দনে এডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

এর আগে বার সমিতির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আদালতের সামনে এসে সমবেত হয় আইনজীবীরা।

এম.কন্ঠ/ ২৮ নভেম্বর /এম.টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন