ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃত কৃষকের হাতেই কৃষক কার্ড দিয়েছেন টাঙ্গাইলে বৈশাখী মেলার উদ্বোধন টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ

ঘাটাইলে আল আমিন হত্যাকারীদের বিচার দাবিতে সড়ক অবরোধ

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০১:৪৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

টাঙ্গাইলের ঘাটাইলে জমি নিয়ে বিরোধে আল আমিন নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকার সর্বস্তরের জনগন।

শনিবার ( ১৬ নভেম্বর) বিকেলে ৪টায় উপজেলার ধলাপাড়া ইউনিয়নের পেচারআটা মোড়ে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন এলাকাবাসী। এ সময় আল আমিনের লাশ ময়নাতদন্ত শেষে টাঙ্গাইল থেকে এলাকায় পৌঁছলে লাশ রেখে সড়ক অবরোধ করেন তারা। এ সময় ঘাটাইল-সাগরদীঘি আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় ধলাপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যেয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের আশ^াস দিলে তারা অবরোধ তুলে নেয়।

স্থানীয় সামাজিক সংগঠনসহ মানববন্ধনে অংশ নেন নিহতের পরিবার ও এলাকাবাসী। এলাকাবাসীর আল আমিন এর হত্যাকারীর মূল আসামী মুনছুর আলীকে দ্রুত গ্রেফতার ও হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে স্লোগান দেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক বলে তারা গভীরভাবে শোকাহত। এতে ক্ষিপ্ত এলাকাবাসী হত্যার সাথে জড়িত সকল সন্ত্রাসী চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী নেশাখোর আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক দাবি জানান ।

স্থানীয়রা জানান, কোনাবাড়ি গ্রামের মো. রিপন ও আল মুনছুর গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ। আল আমিন সম্পর্কে মুনছুর ও রিপনের চাচাতো ভাই। তাদের মধ্যে ১২ শতাংশ জমি নিয়ে বিরোধ। এর আগে এই জমি নিয়ে একটি মামলা হয়। গতকাল শুক্রবার পারিবারিকভাবে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করেন তারা। পারিবারিক রায় মেনে না নিয়ে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্স হয়। চোখে-মুখে মরিচের গুঁড়া ছুড়ে মারে। এতে আল আমিনসহ আহত হন ৮ জন। পরে স্থানীয়রা আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, আল আমিন হত্যার ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। বাকীদেরও গ্রেফতারের চেষ্টা আব্যাহত আছে।

এম.কন্ঠ/ ১৬ নভেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন