ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
গোপালপুরের যমজ দুই ভাইয়ের এইচএসসিতে জিপিএ-৫ টাঙ্গাইলে অভিযুক্ত ধর্ষক বিপ্লবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কালিহাতীতে জাতীয় যুব দিবস উদযাপন গোপালপুরে দুই মাথা, চার হাত-পা নিয়ে শিশুর জন্ম টাঙ্গাইলে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা চেষ্টা, অভিযুক্ত বিপ্লব গ্রেপ্তার এইচএসসি পরীক্ষায় সদরে সৃষ্টি কলেজ অব টাঙ্গাইল প্রথম সেতু’র নির্বাহী পরিচালক প্রয়াত মির্জা সাহাদত হোসেনের জন্মদিন পালিত শতবর্ষ পেরিয়েও প্রাসঙ্গিক “সুলতানা স্বপ্ন”: টাঙ্গাইলে পাঠ প্রতিক্রিয়া ও বই বিতরণ উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন  সাংবাদিক শেখর এর মায়ে’র পরলোকগমন

ভাসানী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৯:৪৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালন করা হয়েছে।

রোববার সকাল ১০টায় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সেমিনারের আয়োজন করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালযের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর, বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

পরে একাডেমিক ভবনের সেমিনার হলে ‘করাপশন পারসেপশনস এন্ড থিওরি ডেভেলপমেন্ট এ জার্নি ফর সোসিওলজি টু একাউন্টটিং এন্ড অডিটিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড. কাজী সাইদুল ইসলাম। বক্তব্য রাখেন বিভাগের শিক্ষকবৃন্দ। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান রেশমা পারভীন লিমা।

উল্লেখ্য, ১৯৭২ সালের ১০ নভেম্বর যুক্তরাষ্ট্রের সান দিয়াগোতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস প্রথম পালন করা হয়। ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস এবং সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্টসের (সিপিএ) ক্যালিফোর্নিয়া সোসাইটি সান দিয়াগো চ্যাপ্টার এ দিবস প্রথম পালন করে।

১৪৯৪ সালের ১০ নভেম্বর ইতালির গণিতবিদ লুকা বার্টোলোমিও ডি প্যাসিওলি ভেনিসে সুম্মা ডি এরিথমেটিকা, জিওমেটিয়া প্রপোরসনি অ্যাট প্রপোরশনালিটা’ শীর্ষক পুস্তিকা প্রকাশ করেন। এটিই প্রথম বই, যাতে গাণিতিক জ্ঞানকে সংক্ষেপে প্রকাশ করা হয়। এতে ডাবল এন্ট্রি বুককিপিং বা হিসাবরক্ষণ ও বাণিজ্যিক হিসাববিজ্ঞান সম্পর্কে আলোচনা করেন।

পেশাদার হিসাববিদদের কাজে উৎসাহ জোগাতে, সাধারণ মানুষের মধ্যে এ কাজের গুরুত্ব বোঝাতে এবং এ পেশায় তরুণদের আগ্রহী করে তুলতে এ দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়ে থাকে।

এম.কন্ঠ/ ১০ নভেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন