ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী পালন টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদল নেতা গ্রেপ্তার কালিহাতীতে ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন নাগরিক পার্টির সদস্য সচিব রাসেলের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত বাসাইলে কাউলজানী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশরাফুলের নির্বাচনি মতবিনিময়  টাঙ্গাইলে বাংলাদেশ দলিল লেখক সমিতির সমাবেশ টাঙ্গাইলে এডভোকেট ফাইজুর রহমানের মৃত্যুতে স্বরণসভা ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে মিলে চুরি, শ্রমিকদের বেঁধে নিয়ে গেল ট্রান্সফরমার

ঘাটাইলে বিদ্যূতায়িত হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০১:৪৯:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুতায়িত হয়ে নাজমুল হাসান (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের মুরাইদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল হাসান উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের মুরাইদ গ্রামের মোস্তফা ফকিরের ছেলে। সে অনার্সে পড়ুয়া ছাত্র ছিলো। স্থানীয় ১ নং ইউপি সদস্য নাজমুল ইসলাম (জামাল) বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা ও নিহতের পরিবার জানায়, রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাজমুলদের মুরাইদ বাজারে নিজস্ব গাড়ির ডিজিটাল ওয়েট স্কেল এবং কার ওয়াস গ্যারেজে নাজমুল ইলেকট্রিক লাইনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় গারোবাজারের একটি ক্লিনিকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, এ ব্যাপারে নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ থানায় আসেনি।

এম.কন্ঠ/ ৩০ সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন