ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃত কৃষকের হাতেই কৃষক কার্ড দিয়েছেন টাঙ্গাইলে বৈশাখী মেলার উদ্বোধন টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ

টাঙ্গাইল চেম্বারের প্রেসিডেন্ট হলেন বেনজীর আহমেদ টিটো

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৭:৫১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট দায়িত্ব পেয়েছেন চেম্বারের সাবেক সাধারণ সম্পাদক বেনজীর আহমেদ টিটো। বুধবার সন্ধ্যায় বোর্ড সভায় পরিচালকরা সর্বসম্মতভাবে তাকে এই দায়িত্ব দেয়া হয়। বোর্ড সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস- প্রেসিডেন্ট স্বপন ঘোষ।

এর আগে পরিচালক এমএ রৌফ ইমেইল যোগে তার পদত্যাগপত্র প্রেরণ করেন। পরবর্তীতে তার স্থলে টাঙ্গাইল জেলার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে বেনজীর আহমেদ টিটোকে সংযুক্ত করা হয়। সভায় পরিচালকবৃন্দের সর্বসম্মতিক্রমে টিটোকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেয়া হয়।

বেনজীর আহমেদ টিটো চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান চেম্বারের পরিচালকবৃন্দ।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান টাঙ্গাইল জেলার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাবেক সংসদ সদস্য খান আহমেদ শুভ। তার বিরুদ্ধে হত্যা মামলা থাকায় তিনি দীর্ঘদিন যাবত অনুপস্থিত থাকায় তাকে অব্যাহতি দিয়ে বেনজীর আহমেদ টিটোকে প্রেসিডেন্ট করা হয়।

এম.কন্ঠ/ ১৯ সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন