ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর সদস্যরাই মুল ভূমিকা পালন করবে:মহা-পরিচালক মায়ের পাশে সমাহিত সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেনের ইন্তেকাল টাঙ্গাইলের পিটিসিতে ২৩তম ব্যাচের বিভাগীয় ক্যাডেটদের প্রশিক্ষণ ঘাটাইলে স্যান্ডেলের ভিতর থেকে সাড়ে ৮ লাখ টাকার হেরোইন উদ্ধার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেডিকেল রোবোটিকসে কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশ প্রেক্ষাপট শীর্ষক সেমিনার গোপালপুরে বিসিডিএস এর শাখা সম্মেলন অনুষ্ঠিত বাসাইলে এলপিজি গ্যাসের দাম বেশি রাখায় ৪ হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮ টাঙ্গাইলে পৃথক অভিযানে ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব

ঘাটাইলে বন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৭:৩২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টায় উপজেলার সাগরদিঘী ইউনিয়নের কামালপুর গ্রামের লক্ষ্মণের বাঁধ এলাকার গজারি বন থেকে লাশটি উদ্ধার করা হয়। অজ্ঞাত বৃদ্ধ পুরুষের বয়স আনুমানিক ৫০ বছর। তার পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, রাতে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় লাশ নিয়ে শিয়ালের টানাটানি করতে দেখেন একব্যক্তি।  খবর পেয়ে রাত নয়টার দিকে সাগরদিঘী ইউনিয়নের কামালপুর গ্রামের গজারি বনের একটি জঙ্গল থেকে লাশ উদ্ধার করা হয়। শিয়ালে তার একটি পাসহ শরীরের বিভিন্ন অংশ খেয়ে ফেলেছে। তবে তার কোন পরিচয় পাওয়া যায় নি।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম এ ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

এম.কন্ঠ/ ১৯ সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন