টাঙ্গাইলে নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন উপজেলা বিএনপির সভাপতি আজগর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে টাঙ্গাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষনা দিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী। শুক্রবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মো. হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, বিএনপি নেতা আতাউর রহমান জিন্নাহ, সাদেকুল আলম খোকা, জিয়াউল হক শাহীন, কাজী শফিকুর রহমান লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ প্রমুখ।

সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী বলেন, সদর উপজেলায় আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ইতিপূর্বে দুইবার সাধারণ জনগন আমাকে অনেক ভোট দিয়েছিলেন। কিন্তু এই সরকার আমার প্রাপ্ত ভোট ছিনিয়ে নিয়েছে। যে কারনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও জেলা বিএনপির নেতাকর্মীদের সুপারিশে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষনা দিলাম। শুক্রবারের মধ্যে আমি মনোনয়ন পত্র প্রত্যাহার করবো।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ইসির তথ্যমতে প্রায় ৩৬ শতাংশ ভোট পড়েছে। এই ইসি ও সরকারের অধীনে কোন নির্বাচনে দেশের সাধারণ মানুষের আস্থা নেই।
জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, এ সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় কোন নির্বাচনই অবাধ সুষ্ঠু হয়নি। তাই আমরা এ নির্বাচনে যাচ্ছি না। যে কারনে সরদ উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীকে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর জন্য দলের পক্ষ থেকে অনুরোধ করছি।
এম.কন্ঠ/ ১১ মে /এম.টি






















