ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শ্রমিক নির্যাতন ও সন্ত্রাসের প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ মিছিল গোপালপুরে পাঁচ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মুন কালিহাতীতে মারধরের চার দিন পর বৃদ্ধের মৃত্যু, তদন্তে পুলিশ সংবাদ পত্রই যে কোন একটি দেশের মূল চালিকা শক্তি-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাড়ে ৩ হাজার এতিম শিক্ষার্থীকে খাবার খাওয়ালেন-প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে জে এফ এ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবলের উদ্বোধন টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান কালিহাতীতে নতুন সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন কালিহাতীতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত

ঘাটাইলে বজ্রপাতে হোটেল শ্রমিকের মৃত্যু

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৬:২৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বজ্রপাতে ওয়াজেদ আলী খান(৫০) নামে এক হোটেল বাবুর্চির মৃত্যু হয়েছে।

শনিবার (৫, মে) রাতে ঘাটাইল উপজেলায় ফতেরপাড়া-খিলপাড়া রোড এলাকায় বজ্রপাতের সময় এই মৃত্যুর ঘটনা ঘটে। বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া ।

নিহত ব্যাক্তি উপজেলার ২ নং ঘাটাইল ইউনিয়নের খিলপাড়া এলাকার মৃত সোনা খার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো.রায়হান খান ও নিহতের পরিবার জানিয়েছেন, ওয়াজেদ আলী একজন হোটেল বাবুর্চি ছিলেন। শনিবার রাতে হোটেলে কাজ শেষ করে ঘাটাইল থেকে তিনি বাড়ি ফিরছিলেন । এ সময় আকাশে ঘন ঘন বজ্রপাত হচ্ছিল। রাত ১১ টায় বজ্রপাতের এক পর্যায়ে ফতেরপাড়া-খিলপাড়া রোডে তার মৃত্যু হয়। রোববার সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে ঝাইকা রাস্তার নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, শনিবার রাতে এক হোটেল শ্রমিকের বজ্রপাতের আঘাতে মৃত্যু হয়। তার শরিলের বিভিন্ন অংশ বজ্রপাতে পুড়ে গেছে।

এম.কন্ঠ/ ০৫ মে /এম.টি

নিউজটি শেয়ার করুন