ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর সদস্যরাই মুল ভূমিকা পালন করবে:মহা-পরিচালক মায়ের পাশে সমাহিত সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেনের ইন্তেকাল টাঙ্গাইলের পিটিসিতে ২৩তম ব্যাচের বিভাগীয় ক্যাডেটদের প্রশিক্ষণ ঘাটাইলে স্যান্ডেলের ভিতর থেকে সাড়ে ৮ লাখ টাকার হেরোইন উদ্ধার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেডিকেল রোবোটিকসে কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশ প্রেক্ষাপট শীর্ষক সেমিনার গোপালপুরে বিসিডিএস এর শাখা সম্মেলন অনুষ্ঠিত বাসাইলে এলপিজি গ্যাসের দাম বেশি রাখায় ৪ হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮ টাঙ্গাইলে পৃথক অভিযানে ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব

টাঙ্গাইলে তিন উপজেলায় চেয়ারম্যানসহ ৪৯ প্রার্থীর মনোননয় পত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৩১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

তৃতীয় ধাপে টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের শেষ দিনে তিন উপজেলায় অনলাইনে চেয়ারম্যান পদসহ ৪৯ প্রার্থী মনোননয় পত্র দাখিল করেছেন। অনলাইনে মনোননয় পত্র দাখিল করায় কোন হুমকি ধামকির খবর পাওয়া যায়নি।

তবে চেয়ারম্যান পদে সদর উপজেলা বিএনপি সভাপতি আজগর আলী ও নাগরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক বিএনপি নেতা আব্দুছ ছামাদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলায় চেয়ারম্যান পদে আট জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হচ্ছেন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আনছারী, দপ্তর সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শামস উদ্দিন, সোহেল রহমান।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে সাত জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

নাগরপুর উপজেলায় চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হচ্ছেন, বর্তমান চেয়ারম্যান সাবেক বিএনপি নেতা আব্দুছ ছামাদ, আওয়ামী লীগ নেতা হুমায়ন কবির, কেএম সালমান শামস্। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে নয় জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। দেলদুয়ারে উপজেলায় চেয়ারম্যান পদে সাত জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার মাহমুদ জানান, সকল প্রার্থী অনলাইনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ৫ মে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই, ১২ মে প্রত্যাহার ও ১৩ মে প্রতীক বরাদ্দ করা হবে। ২৯ মে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।

এম.কন্ঠ/ ০২ মে /এম.টি

নিউজটি শেয়ার করুন