ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে ৩ দিনব্যাপী সুইট ফেস্টিভালের সমাপ্ত ঘাটাইলে অন্ধত্বকে জয় করা খামারি গফুর এখন সমাজের আলোকবর্তিকা একটু বৃষ্টিতেই স্কুল মাঠে হাঁটুপানি, দুর্ভোগে শিক্ষার্থীরা কালিহাতীতে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হিন্নাইপাড়া টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে-প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে চালক নিহত কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠল তাঁতির মরদেহ টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কালিহাতীতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে মিলন মেলা

ঘাটাইলে মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৬:৩৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

টাঙ্গাইলের ঘাটাইলে মেয়ের বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একাব্বর আলী (৬৫) নামের এক বৃদ্ধ বাবা। পিতাকে হারিয়ে মেয়ের পরিবারে এখন আনন্দের পরিবর্তে শোকের মাতম চলছে।

রবিবার সন্ধা সাড়ে ৬টায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলার শাহপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ আবু ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত একাব্বর আলী কালিহাতি উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরিপাড়া গ্রামের মৃত মোনতাজ আলী ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একাব্বর আলীর মেয়ে ঘাটাইল উপজেলার শাহপুর মোড়ে ভাড়া থাকেন। মেয়েকে দেখতে এসেছিল তিনি। মাগরিবের নামাজ পড়তে ও নাতিদের জন্য আপেল কমলা কিনতে বাসা থেকে বের হন তিনি। এ সময় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় মধুপুরগামী প্রান্তিক বাস তাকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতরভাবে আঘাত পেলে স্থানীয় লোকজন উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, বাসটিকে আটক করা হয়েছে। চালক হেলপার পলাতক রয়েছে। আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

এম.কন্ঠ/ ২৯ এপ্রিল/এম.টি

নিউজটি শেয়ার করুন