ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

ঘাটাইলে বৃষ্টির জন্য নামাজ আদায় ও দোয়া

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ১২:৫০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষায় বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার সাঘরদিঘী গজনবী ঈদগাহ মাঠে দু্ই রাকাত নামাজ আদায় করে প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয়।

নামাজের ইমামতি করেন মাওলানা মো. ইয়াসিন। নামাজে অংশ নেন আশপাশের এলাকা থেকে আসা পাঁচ শতাধিক মুসল্লি। এ সময় স্থানীয় সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাহার উপস্থিত ছিলেন।

মোনাজাতের শুরুতে ইমাম সাহেব ইস্তেগফারসহ কালেমা পাঠ করে সকল মুসল্লিদের সাথে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলেন। এ সময় সকল মুসুল্লিগণ কান্নায় ভেঙে পরেন। আমিন আমিন শব্দে আল্লার কাছে সকল পাপের মুক্তি কামনায় বৃষ্টির জন্য দোয়া চেয়ে ইমাম সাহেব মোনাজাত শেষ করেন।

এম.কন্ঠ/ ২৫ এপ্রিল/এম.টি

নিউজটি শেয়ার করুন