ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে ধ্বস, যানচলাচল বন্ধ টাঙ্গাইলে “ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াড” উপলক্ষে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে সরকারি মুরগির খামারে ব্যবস্থাপকের বিদায় সংবর্ধনা কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে ইউএনও ফারজানা আক্তারের মতবিনিময় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে টাঙ্গাইল সদরের জয়লাভ এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান পুনরুদ্ধারে সহযোগিতা প্রয়োজন মধুপুরে গোসলে নেমে নিখোঁজের পর আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিদের ঋণ সুবিধা নিশ্চিতের আশ্বাস-প্রতিমন্ত্রী টুকুর টাঙ্গাইলে মামলা করায় ভুক্তভোগী পরিবারের উপর সন্ত্রাসী হামলা বাংলাদেশ আম্পায়ার এসোসিয়েশনের টাঙ্গাইল স্টেডিয়াম পরিদর্শন

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে টাঙ্গাইল সদরের জয়লাভ

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ০২:৪৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সুপার সিক্সের প্রথম ম্যাচে জাতীয় দল তথা টাঙ্গাইলের তারকা ফুটবলার সুমন রেজার দর্শনীয় ২টি গোলে ঘাটাইল উপজেলাকে হারিয়ে শুভ সূচনা করেছে।

রোববার (১৯ জুলাই) বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের টুর্নামেন্টের সুপার সিক্সের “এ” গ্রুপের উদ্বোধনীয় ম্যাচে অনুষ্ঠিত হয়।

বৃষ্টি বাঁধায় বিলম্বে খেলার শুরুতে ঘাটাইল উপজেলা ও টাঙ্গাইল সদরের মাঝে বিদেশী ফুটবলার নিয়ে দু’দলের কর্মকর্তাদের মাঝে একটু কথাকাটি এবং উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হলে প্রায় ২১ মিনিট পরে খেলা শুরু হয়।

খেলার শুরু থেকে টাঙ্গাইল সদর বিদেশী ৫ ফুটবলার ও জাতীয় দলের সুমন রেজা ও সৌরভ দেওয়ানের উপস্থিতিতে গোছানো ফুটবল খেলতে থাকে। তবে বৃষ্টির কারনে মাঠ ভারী থাকায় কেউ স্বাভাবিক নৈপুণ্যে প্রদর্শন করতে পারেনি। তারপরও টাঙ্গাইলের সদরের একচেটিয়া আক্রমনে দিশেহারা ঘাটাইল উপজেলার ফুটবলাররা সামাল না দিতে পারলেও ভারী মাঠ এবং ঘাটাইলের গোলরক্ষক হিমেলের দুর্দান্ত পারফরম্যান্সে টাঙ্গাইল সদর গোল বঞ্চিত। সদরের স্টাইকার সৌরভ দেওয়ানের গোলমুখী কোনাকুনি হেড চমৎকার দক্ষতায় হিমেল উড়ন্ত পাখির হাত দিয়ে ঠেকিয়ে দেন, যা উপস্থিত হাজার দুয়েক দর্শকের মোহিত করেছে।

দ্বিতীয়ার্ধে টাঙ্গাইল সদরের আক্রমন বাড়িয়ে দিলে খেলার ৪৯ মিনিটের সময় বক্সের বাইরে থেকে সুমন রেজার গোলবারমূখী চকিত শট গোলরক্ষক হিমেলকে ফাঁকি দিয়ে জাল স্পর্শ করে (১-০)। খেলায় এগিয়ে গিয়ে টাঙ্গাইল সদরের আক্রমনের ধার আরো বাড়িয়ে দিলে খেলার শেষ মুহুর্তে সুমন রেজা বক্সের ভিতর হালকা পানিতে পিছল্যা দিয়ে বলে শট নিয়ে গোল করে (২-০) ব্যবধান বাড়িয়ে নেয়। এরপর ঘাটাইল বার কয়েক গোল করার সুযোগ পেলেও সদরের গোলরক্ষক মজনুর দক্ষতায় গোল হয়নি।
টাঙ্গাইল সদরঃ মজনু, রানা, মুন্না, গেজি (নাইজেরিয়া), রাম্পা/লিমন, অনিক, বিল্লাল, মজি, সৌরভ/রেজাউল, সুমন রেজা (অধিনায়ক), সানডে চিজুবা।

ঘাটাইল উপজেলাঃ হিমেল, সোহাগ, ইসমাইল, ডায়মন্ড, নেস্তা, নানা, ডায়া সি সাই, রিফাত/স্বপন, সিয়াম, আল আমিন ও আসাদ (অধিনায়ক) রেফারঃ তৌফিকুল ইসলাম মাসুদ আজকের খেলাঃ সখিপুর উপজেলা বনাম নাগরপুর উপজেলা।

এম.কন্ঠ/ ১৯ জুলাই /এম. টি

নিউজটি শেয়ার করুন