ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইল আঞ্চলিক সংবাদপত্র পরিষদের ইফতার ও দোয়া মাহফিল ঝুঁকি নিয়ে কাভার্ডভ্যান ভর্তি সিলিন্ডারে গ্যাস সরবরাহ টাঙ্গাইলে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখার দাবিতে মানববন্ধন টাঙ্গাইলে প্রাণি সম্পদের উৎপাদন কারীদের প্রশিক্ষন আবাসিক থেকে পালিয়ে যাওয়ার সময় ৬ তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু মধুপুরের উচ্ছেদ নিয়ে উত্তেজনা, ক্ষতিগ্রস্ত গারোদের পুনর্বাসনের আশ্বাস টাঙ্গাইল মহাসড়কে বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত টাঙ্গাইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নিখোঁজ মাদ্রাসা ছাত্রী জাকিয়া বেচেঁ আছে কিনা জানতে চায় তার পরিবার ঘাটাইলে অবৈধভাবে লাল মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

ঘাটাইলের দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরিক্ষা বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১০:৩০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ে অর্থের বিনিময়ে পরিচালনা পর্ষদের সভাপতি ও সাধারণ সম্পাদক দু’টি পদে নিয়োগ দেওয়ার পায়তারা করছেন।

জানা গেছে, সম্প্রতি দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর ও অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বেশ কয়েকজন প্রার্থী আবেদন করেন। কিন্তু বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান সরকার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া কাউকে না জানিয়ে কম্পিউটার ল্যাব অপারেটর পদে মো. শহীদুল ইসলাম ও অফিস সহকারি পদে মো. তাওহীদ এর নিকট থেকে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার পায়তারা করছেন বলে লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আফরোজা আক্তার, মোনছের আলী ও ফরিদ মিয়া। তারা জানান, প্রধান শিক্ষক ও সভাপতি যোগসাজশে ওই দু’জনকে নিয়োগ দেওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করেছেন। আগামী ৩০ মার্চ দেওপাড়া উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক নিয়োগ পরিক্ষা হওয়ার কথা রয়েছে। নিয়োগ পরিক্ষা স্থগিতের দাবিতে তাঁরা জেলা প্রশাসক ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।

দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া জানান, নিয়মতান্ত্রিক ভাবে পরিক্ষা অনুষ্ঠিত হবে। অনিয়মের অভিযোগ সত্য নয়।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আ. মান্নান জানান, সকল নিয়ম মেনে রেজুলেশনের মাধ্যমে নিয়োগ পরিক্ষার প্রক্রিয়া করা হয়েছে। অর্থ লেনদেনের বিষয়টি তার জানা নেই।

নিয়োগ কমিটির (ডিজি) প্রতিনিধি বাসাইল সরকারি গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার জানান, এ ধরনের অভিযোগ থাকলে সুুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া হবে এবং সবকটি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানা জানান, অভিযোগ পেয়েছেন এবং এ বিষয়ে ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্ত পূর্বক প্রতিবেদন দিতে বলেছেন।

এম.কন্ঠ/২৮ মার্চ/এম.টি

নিউজটি শেয়ার করুন