ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে নববধূর মৃত্যু নিয়ে রহস্য, স্বজনদের দাবি হত্যা জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন টাঙ্গাইল পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীরা গোপালপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ কালিহাতীতে অসুস্থ গরু জবাইয়ের চেষ্টা, ৩ ব্যবসায়ীকে জরিমানা বাসাইলে উন্নত জাতের বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ঘাটাইলে আনেহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯টি স্কুলের ক্রিড়া প্রতিযোগীতা টাঙ্গাইলে কুরবানির জন্য ২ লাখ ৩৩ হাজার পশু প্রস্তুত বাসাইলে কৃষক হত্যা মামলার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন নাগরপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৪ জনের কারাদণ্ড টাঙ্গাইলে ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালন

বাসাইলে উন্নত জাতের বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৮:০০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

‘ভালো জাতেই ভবিষ্যৎ গড়ে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে দিনব্যাপী ‘উন্নত জাতের বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী’ অনুষ্ঠিত হয়েছে।

গ্রামীণ অর্থনীতিতে গবাদিপশুর গুরুত্ব এবং উন্নত জাতের পশু পালনে খামারিদের উৎসাহিত করতে রবিবার (১৭ মে) বাসাইল দক্ষিণপাড়া খেলার মাঠে আয়োজিত প্রদর্শণী অনুষ্ঠানে বিভিন্ন এলাকার দুই শতাধিক উন্নত জাতের বাছুর আনা হয়। খামারি তাদের সেরা বাছুরগুলো নিয়ে প্রদর্শণীতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়া। ঢাকা রিজিওনের রিজিওনাল সেলস ম্যানেজার বাদশা মিয়া আকন্দের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেটেনারী সার্জন ডা. শিফাত সাব্বির, ডা. সিয়াম, এরিয়া সেলস ম্যানেজার মো. হাসান তারেক, এআইএসপি সানিয়াত হোসেন লতিফ, মারুফ হাসান স্বপন প্রমুখ।

প্রদর্শনীতে হলস্টেইন ফ্রিজিয়ান, শাহীওয়ালসহ বিভিন্ন উন্নত জাতের বাছুর স্থান পায়। বাছুরের স্বাস্থ্য, গঠন ও বংশগত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বিচারকম-লী সেরা বাছুরগুলো নির্বাচন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ২০ জন খামারিদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে সকল খামারিকে ছাতা, ক্যাপ ও গেঞ্জি উপহার দেওয়া হয়।

এম.কন্ঠ/ ১৮ মে /এম. টি

নিউজটি শেয়ার করুন