ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিহাতীতে আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ১২:৪৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

???????

টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সংক্ষিপ্ত র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আইনগত সহায়তা কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওবায়দুর রহমান এবং রুরাল পুওর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরপিডিও)-এর নির্বাহী পরিচালক রওশন আরা লিলি।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম আল সালাউদ্দিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আরিফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফ আলী, কালিহাতী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর ও প্রকৌশলী মোশাররফ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করছে। বিশেষ করে প্রতিবন্ধী ও দরিদ্র জনগোষ্ঠী যাতে সহজে এ সহায়তা পেতে পারে, সে বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

এম.কন্ঠ/ ২৮ এপ্রিল /এম. টি

নিউজটি শেয়ার করুন