ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গোপালপুরে মাদ্রাসা সুপারকে হত্যার অভিযোগ ঘাটাইলে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেফতার দুই প্রাণিসম্পদ দেশে আমিষের চাহিদা পূরণ করছে-ডা. বেগম শামসুন্নাহার আহম্মদ গোপালপুরে যাত্রীর বিরুদ্ধে ইজিবাইক চালককে গলাটিপে হত্যার অভিযোগ টস ভাগ্যে বিজয়ী হয়ে বিন্দুবাসিনী স্কুল চ্যাম্পিয়ন ঘাটাইলে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধান নষ্ট, বন্ধ করে দেওয়া হলো ভাটা কালিহাতীতে আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঘাটাইলে ইট ভাটার ধোয়ায় ক্ষেতের ধান নষ্ট হওয়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা টাঙ্গাইলে তীব্র তাপপ্রবাহে পোল্ট্রি খামারিদের প্রশিক্ষণ

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীনবরণ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৪৯:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের সমাপনী ও সংবর্ধনা এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে ইংরেজি বিভাগের সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। তিনি বলেন, “সারা বিশ্বে যত নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি পুরস্কার ইংরেজি ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে অর্জিত হয়েছে। ইংরেজি ভাষা বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা। আধুনিক বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। আর বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে ইংরেজির বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “পড়ালেখা করে ভালো ছাত্র হওয়া যায় এবং ভালো চাকরিও পাওয়া সম্ভব, কিন্তু ভালো মানুষ হতে হলে নিজের ইচ্ছা ও সচেতনতা থাকতে হবে। ভালো মানুষ না হলে শুধু ভালো ছাত্র বা ভালো চাকরিজীবী হওয়ায় প্রকৃত মূল্য নেই।”

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আনিসুর রহমান আনিছের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দসহ নতুন ও পুরাতন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করেন এবং নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান। পরিশেষে বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এম.কন্ঠ/ ০৮ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন