ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

টাঙ্গাইলে ৭ মার্চ দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৫৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪

শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে টাঙ্গাইলে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা পৌনে ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুুজিবের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। প্রথমের রাষ্ট্রে পক্ষে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম ফুলেল শ্রদ্ধা জানান। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

পরে জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। বরেণ্য অতিথি ছিলেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতীক, সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীর বিক্রম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

এ সময় বিভিন্ন সরকার বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে ৭ই মার্চের উপর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশি হয়।

এম.কন্ঠ/০৭ মার্চ/এম.টি

নিউজটি শেয়ার করুন